বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সিলেটে পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়েছে।
সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ জানান, বুধবার দুপুরে দক্ষিণ সুরমার ফরিদপুর নামক স্থানে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় দুইজন নিহত হন। এ ঘটনার পর স্থানীয়রা ওই বাস ভাঙচুর করে অগ্নিসংগযোগ করে।
এর প্রতিবাদে, ক্ষতিপূরণ ও দোষীদের গ্রেফতারের দাবিতে বুধবার রাতে সংগঠনের জরুরি সভা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়া হয়। আজ সকাল থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
ইত্তেফাক/কেকে
