বৃহস্পতিবার বাংলাদেশ দল ঘোষণা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৪৮
টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে খেলতে ঢাকা এসেছে আফগানিস্তান ক্রিকেট দল। তবে আফগানদের বিপক্ষে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড এখনও ঘোষণা হয়নি। বৃহস্পতিবার দুপুর দেড়টায় সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ১৫ জনের স্কোয়াড ঘোষণা করবেন।
 
বিসিবির ২০ জনের স্কোয়াডে আছেন তাসকিন আহমেদ। বৃহস্পতিবার তার বোলিং পরীক্ষার ফল না হলে তাকে বাদ রেখেই ১৪ জনের স্কোয়াড ঘোষণা করতে পারে বিসিবি। জাতীয় দলের অন্যতম এই পেসারের ফল ইতিবাচক হলে পরবর্তীতে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
 
দলে ফিরতে পারেন বাঁহাতি স্পিনার মোশারফ হোসেন রুবেল। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ৫০ ওভারের ম্যাচ খেলেছিলেন তিনি। আট বছর পর জাতীয় তার ফেরার জোর সম্ভাবনা রয়েছে তার।
 
এছাড়া ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলা মোসাদ্দেক হোসেনও প্রথমবারের মতো জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পেতে পারেন বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র। ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি পেসার রুবেল হোসেনের। ইনজুরি কাটিয়ে তার ফেরাটাও একরকম নিশ্চিত।
 
ইত্তেফাক/এমএইচ