অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিতে রণবীর কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে ঐশ্বরিয়া রায় বচ্চনের অভিনয় বলিউডের অন্যতম আলোচিত বিষয়। একই সঙ্গে ছবিটির মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ঐশ্বরিয়া-রণবীরের ভক্তরা।
তবে শোনা যাচ্ছে ছবিটির প্রচারণায় নাকি অংশ নাও নিতে পারেন ঐশ্বরিয়া। এর কারণ পরিবারের সঙ্গে সময় কাটানো।
একটি সূত্র বলিউড লাইফকে বলেছে, ঐশ্বরিয়ায় ছবিটির সব প্রচারণায় অংশ নিতে পারবেন না। সে শুধু ট্রেইলর ও কিছু গান মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঐশ্বরিয়া বিভিন্ন শহরে ভ্রমণ করতে পারবেন না। এক্ষেত্রে প্রচারণায় থাকবেন রণবীর কাপুর, আনুশকা শর্মা ও ফাওয়াদ খান। খবর: ওয়ান ইন্ডিয়া।
ইত্তেফাক/এএসএস
