সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'সড়ক পরিবহন আইন নামে একটি আইনে ব্যক্তিগত গাড়ি ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আরোপ করার বিধান রাখা হবে। বিধানটি কড়াকড়িভাবে আরোপ করা হবে। শিগগিরই আইনটি মন্ত্রিসভায় পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন নিয়ে সংসদে পাস করা হবে।'
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানির মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
যোগাযোগ মন্ত্রী বলেন, ব্যক্তিগত গাড়ি সীমাবদ্ধ করা হবে। একই সঙ্গে আইনে প্রতিবন্ধীদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সড়ক পরিবহন আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হবে। এখানে কোন ছাড় দেয়া হবে না।
উল্টোপথে গাড়ি চলাচলে কোনো ছাড় নয় হুঁশিয়ার করে বলেন, যে যাই বলুক আমি মন্ত্রী থাকলেও বলবো, না থাকলেও বলবো। কারও কমেন্টস এর বিষয়ে আমার কমেন্টস নেই।
ইত্তেফাক/কেকে
