বিয়ে করলেন কোনাল

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৩৬
 
বিয়ে করেছেন সঙ্গীতশিল্পী সোমনুর মনির কোনাল। বুধবার সন্ধ্যায় ঘরোয়া পরিবেশে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। কোনালের স্বামী মনজুর কাদের জিয়া প্রথম আলোর সাংবাদিক।
 
ফেসবুকে কোনাল জানিয়েছেন পারিবারের চাপে হুট করে বিয়ে হয়েছে। তিনি লিখেছেন, আজ ছেলে পক্ষ কথা বলতে এসেছিল বাসায়। কথা বলতে এসে বড় কাজটাই হয়ে গেল! বিয়ে হয়ে গেল। আধা ঘণ্টা আগেও জানিনি। খুম চোট করে একটা আকদ হলো আজকে।
 
তিনি লিখেছেন, এখন কাউকে বলতে পারিনি। তবে এক শীতের সন্ধ্যায় খুব জমকালোভাবে বিয়ের আয়োজন করা হবে। যাই হোক বন্ধুকেই বিয়ে করেছি।
 
ইত্তেফাক/এএসএস