শায়খ রহমানের দুই সহযোগীর ৩০ বছর করে কারাদণ্ড

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩৫
সিলেটে ‘সূর্যদীঘল বাড়ি’ থেকে  আটক শীর্ষ জঙ্গি শায়খ আবদুর রহমানের দুই সহযোগীকে ৩০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। 
 
আজ বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ ইব্রাহিম মিয়া এ রায় দেয়।
 
দণ্ডিত দুই আসামি হলেন- মাজেদুল ইসলাম ওরফে হৃদয় ও আজিজুল ইসলাম ওরফে হাফিজ।
 
রায় ঘোষণার সময় তারা দুজনেই আদালতে উপস্থিত ছিলেন।