কালিহাতীতে ট্রাক চাপায় মামা-ভাগ্নি নিহত

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৩২
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মামা ও ভাগ্নি নিহত হয়েছেন। এরা হলেন, পাবনার ভাঙ্গুরিয়া সদর উপজেলার কহিক প্রামানিকের ছেলে রহিম প্রামানিক (৩০) ও একই এলাকার ভাগ্নি আখী পারভীন (২০)।
 
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলাধীন ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের জোকারচর নামক এলাকায় মোটরসাইকেল আরোহী মামা-ভাগ্নিকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভাগ্নি আখী মারা যায়। গুরুতর আহত অবস্থায় মামা রহিমকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
 
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ