বাফুফের আইএসপি পার্টনার আমরা নেটওয়ার্ক এএফসি অনুর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে সংবর্ধণা দিয়েছে। কৃষ্ণা, সানজিদা, তহুরাদের হাতে তুলে দেয়া হয়েছে স্মাট ফোন।
বৃহস্পতিবার দুপুরে বাফুফে ভবনের তিন তলায় কনফারেন্স রুমে খেলোয়াড়দের সংবর্ধণা অনুষ্ঠানে আমরা নেটওয়ার্কের পক্ষ থেকে একটি করে উই স্মার্ট ফোন ও একটি করে পাওয়ার ব্যাংক তুলে দেয়া হয়। বাফুফের কর্মকর্তারা ছাড়াও অনুষ্ঠানে উই স্মার্ট ফোন এবং আমরা নেটওয়াকের কর্মকর্তা ইন্তেখাব মাহমুদ, সৈয়দ ফরহাদ আহমেদ খেলোয়াড়দের ভীষন প্রশংসা করেন।
সৈয়দ ফরহাদ খেলোয়াড়দের বলেন, তোমার চোখ খুলে দিয়েছ। ১৬ কোটি মানুষ তোমাদের সাথে আছে দোয়া করছে। তোমার দেশের জন্য ভালো খেলে যাও।’ ইন্তেখাব মাহমুদ সানজিদাদের উদ্দেশ্যে বলেন,‘তোমাদের খেলা দেখে আমি ব্যক্তিগতভাবে আবেগ আপ্লুত। আমার মেয়েও ফুটবল খেলে। তোমরা আরো ভালো খেলবে দেশের সুমান বয়ে আনবে। আমরা ফুটবলের সাথে আরো বেশি সময় থাকতে চাই।’
ইত্তেফাক/এসএসএ
