অস্কারে যাচ্ছে তামিল ছবি ভিসারানাই

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ১০:৪০
২০১৭ সালের একাডেমি পুরস্কারের বিদেশি ছবির বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করবে তামিল ছবি 'ভিসারানাই'। আগেই তিনটি জাতীয় পুরস্কার ও বছরের শ্রেষ্ঠ তামিল ছবির পুরস্কার জিতেছে ছবিটি।
 
ভেতরিমারান পরিচালিত ও ধানুশ প্রযোজিত ছবিটি ইতোমধ্যে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। এম চন্দ্রশেখরের কাহিনী 'লক আপ' অবলম্বনে তৈরি এই ছবিতে পুলিশের নির্মমতা দেখানো হয়েছে।
 
অন্য রাজ্য থেকে দিল্লিতে কাজ করতে আসা ৩ শ্রমিকের ওপর পুলিশের অত্যাচারের ঘটনা তুলে ধরা হয়েছে ‘ভিসারানাই'-য়ে। চার নিরপরাধ শ্রমিকের ওপর কী ভাবে মিথ্যে দোষারোপ করে তাদের রাজনীতি ও অপরাধের বলি করা হয় তার নির্মম সত্য ফুটিয়ে তুলেছেন পরিচালক।
 
ইত্তেফাক/এএম