বিসিবিকে ২৩৪ রানের টার্গেট দিল আফগানিস্তান

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ১৩:০৭
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে ২৩৪ রানের টার্গেট দিয়েছে সফরকারী আফগানিস্তান। শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ব্যাটসম্যান হাসমত উল্লাহ শহীদের ৬৯ রানের সৌজন্যে এই রান করে আফগানিস্তান।
 
এর আগে টসে জিতে আফগানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বিসিবি একাদশের অধিনায়ক ইমরুল কায়েস।
 
এদিন ব্যাটিংয়ের শুরুতে হোঁচট খায় আফগানরা। দলীয় ৩০ রানের মাথায় আবু হায়দার রনির বলে আউট হন নওরোজ মঙ্গল। পরের ওভারেই আরেক ওপেনার মোহাম্মদ শেহজাদের উইকেট ‍তুলে নেন আলাউদ্দিন বাবু। দলীয় ৪৭ রানে আউট হন রহমত শাহ।
 
এরপর অধিনায়ক আসগর স্ট্যানিকজাইকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন হাসমত উল্লাহ শহীদ। অন্যপাশে রশিদ খান ও শবির নুরি আউট হলেও ব্যাটিং চালিয়ে যান তিনি।
আলাউদ্দিন বাবুর বলে আউট হওয়ার আগে তিনি যোগ করে ব্যক্তিগত ৬৯ রান। দলীয় সংগ্রহ তখন ২০৬। এরপর মিরওয়ারিস আশরাফের অপরাজিত ৩২ রানে ভর করে ২৩৩ রান সংগ্রহ করে আফগানরা।
 
বাংলাদেশের পক্ষে তিনটি করে উইকেট নেন আলাউদ্দিন বাবু ও তরুণ প্রতিভা মেহেদী হাসান মিরাজ। 
 
ই্ত্তেফাক/এমএইচ