রাজধানীর কাওরান বাজারে জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে রবিউল আউয়াল ইমন (১০) নামে এক শিশু বাসের ধাক্কায় মারা গেছে।
আজ শুক্রবার দুপুর ২টার দিকে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি আম্বর শাহ মাদ্রাসার শিক্ষার্থী।
তেজগাঁও থানার ওসি মাজারুল ইসলাম বলেন, রাস্তা পারাপারের সময় একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয় শিশু রবিউল। ঘাতক বাসটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।
ইত্তেফাক/কেকে
