সন্ধ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় মামলা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ২০:১৪
 
বরিশালের বানারীপাড়ার দাসেরহাট সংলগ্ন সন্ধ্যা নদীতে যাত্রী বোঝাই নৌযান ডুবির দুইদিন পর মামলা করেছে পুলিশ। আজ শুক্রবার এসআই জসিম বাদী হয়ে দণ্ড বিধির ২৮২ এবং ৩০৪ (খ) ধারায় এই মামলা দায়ের করেন।
 
বিষয়টি নিশ্চিত করেছেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল আহসান জানান, মামলায় ছোট নৌযানটির মালিক ও চালক বানারীপাড়া পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের ইউসুফ আলী হাওলাদার এবং তার সহকারী (হেলপার) মো. নয়নকে আসামি করা হয়েছে। দুর্ঘটনার সময় হেলপার নয়ন নৌযানটি চালাচ্ছিল।
 
উল্লেখ্য, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের দাসেরহাট মজিদবাড়ী পয়েন্টে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ঐশী প্লাস নামে একটি নৌযান ডুবে যায়। এ ঘটনায় শুক্রবার বিকাল পর্যন্ত ২৭টি লাশ উদ্ধার করা হয়েছে। 
 
 
ইত্তেফাক/কেকে