মুন্সীগঞ্জ রামপাল ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার সদর উপজেলার মিরকাদিম বাজার এলাকায় তার ভাড়া বাসার তালা ভেঙ্গে লাশ উদ্ধার করা হয়।
মিজানুরের বাবা সামাদ বেপারী জানান, বুধবার সকালে ছেলের সঙ্গে তার শেষ কথা হয়। দুইদিন যাবৎ ছেলেকে দেখতে না পেয়ে বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় খোঁজা হয়। তার ঘরেও খোঁজা হয়। কিন্তু ঘরের বাহিরে তালা দেখে চলে যান তারা। শেষ পর্যায়ে শুক্রবার বাসার তালা ভেঙ্গে খাটে শোয়া অবস্থায় গলায় গামছা পেঁচানো মিজানুরের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়।
লাশ থেকে দুর্গন্ধ বের হওয়া এবং নানা উপসর্গ দেখে ঘটনাস্থলে আসা পুলিশের এসআই মফিকুল ইসলাম বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই তিন দিন আগেই গামছায় চেপে শ্বাসরুদ্ধ করে মিজানুরকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর বিষয়টির সুস্পষ্ট করে বলা যাবে।'
ইত্তেফাক/কেকে
