বিপিএলের সিলেট পর্বের জমকালো উদ্বোধন

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ০৮:২৭
 
রঙিন আলোকছটা আর সুরের মুর্ছনায় বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) সিলেট পর্বের উদ্বোধন হয়েছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় সিলেট জেলা স্টেডিয়ামে বিপিএলের সিলেট পর্বের এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
 
সুরের ছন্দে উদ্বোধনী অনুষ্ঠানে সুরের ছন্দ নিয়ে হাজির হয়েছেন কণ্ঠশিল্পী মমতাজ, আইয়ুব বাচ্চু, লিজা ও কমেডি তারকা আবু হেনা রনি। 
 
প্রায় পাচ হাজার দর্শকের উপস্থিতির উদ্বোধনী অনুষ্ঠানে বিপিএলের আয়োজক কর্তৃপক্ষ সাইফ পাওয়ারটেকের চেয়ারম্যান তরফদার মো. রুহুল আমিন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, সাধারণ স¤পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমেদ সেলিম উপস্থিত ছিলেন। 
 
এছাড়া উপস্থিত ছিলেন বিপিএলের আয়োজক কর্তৃপক্ষ, বাফুফের কর্মকর্তা, সিলেটের রাজনীতিবিদ এবং প্রশাসনের কর্মকর্তারা।
 
বিশেষ এই উদ্বোধনী অনুষ্ঠানের কনসার্ট উপভোগ করতে ২শ টাকা মূল্যের টিকেট কেটে স্টেডিয়াম পরিপূর্ণ করেন দর্শকরা। 
 
আগামী ২৫ সেপ্টেম্বর ব্রাদার্স ইউনিয়ন ও শেখ জামাল ধানমন্ডির মধ্যকার ম্যাচ দিয়ে বিপিএলের সিলেট পর্ব মাঠে গড়াবে। মাঝে ২৮ অক্টোবর বিরতি দিয়ে, ১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুটি করে ম্যাচ চলবে। বিকাল সাড়ে ৪টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। 
 
 
 
ইত্তেফাক/কেকে