চীনে খেলছেন না সেরেনা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ০৮:২৮

বিশ্বের সাবেক এক নম্বর টেনিস খেলোয়াড় যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস ইনজুরির কারণে চায়না টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। কাঁধের বর্তমান ইনজুরিই এর কারণ।

শুক্রবার তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। চীনে অনুষ্ঠিতব্য টুর্নামেন্ট দুটি থেকে নাম প্রত্যাহার প্রসঙ্গে এক বিবৃতিতে সেরেনা বলেন,‘আমি অত্যন্ত হতাশ যে,ডান কাঁধের বর্তমান ইনজুরির কারণে ডংফেং মোটর উয়াহান ওপেন অথবা চায়না ওপেনে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না।’

চলতি মাসের শুরুর দিকে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভার কাছে হেরে ইউএস ওপেন থেকে বিদায় নেওয়ার পর বর্তমানে খেলার বাইরে আছেন এই টেনিস সুপারস্টার। ওই হারের পর বিশ্বের শীর্ষ স্থান পদটিও হারান ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা। বাসস/এএফপি

ই্ত্তেফাক/এমএইচ