নিয়মিত কার্যালয়ে বসবেন খালেদা জিয়া

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১১:০৮
 
পবিত্র হজ পালন শেষে সৌদিআরব থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশে ফেরার পর আজ শনিবার থেকে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত বসবেন তিনি।
 
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।
 
বৃহস্পতিবার বিকাল সোয়া পাঁচটার দিকে তিনি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি সরাসরি গুলশানের বাসায় যান। 
 
এর আগে গত ৭ সেপ্টেম্বর সৌদি বাদশাহর আমন্ত্রণে পবিত্র হজ পালনে সৌদি আরব যান তিনি।
 
 
ইত্তেফাক/কেকে