সম্প্রতি উরি হামলার পর পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কে তৈরি হয়েছে উত্তেজনার আবহ। আর এরই জের ধরে ভারতে থাকা পাকিস্তানের শিল্পীদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার হুমকি দিয়েছে হারাষ্ট্র নবনির্মান সেনা (এমএসএন)।
এখানেই শেষ নয়, কথা মানা না হলে তাদের ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হবে বলেও জানিয়েছেন এমএসএন চলচ্চিত্রকর্মী ইউনিট চিত্রপট কর্মচারী সেনার প্রধান অময় খোপকর।
এএনআইকে দেয়া একটি সাক্ষাৎকারে খোপকর বলেন, আমরা পাকিস্তানি অভিনেতা অভিনেত্রীদের ভারত ছেড়ে যাওয়ার জন্য ৪৮ ঘণ্টার সময় দিয়েছি। না গেলে এমএসএন ওদের ধাক্কা দিয়ে বের করবে।
আরো একধাপ এগিয়ে খোপকারের হুমকি, পাকিস্তানি তারকাদের ধরে মারা হবে। তাদের সঙ্গে যে প্রযোজক বা পরিচালকরা থাকবে তাদেরও ছাড় দেয়া হবে না। তাদেরকেও ধরে মারব।
এই প্রথমবার নয়, এর আগেও মারধরের হুমকি দিয়েছেন এই এমএসএন নেতা। সচিন টেণ্ডুলকর-লতা মুঙ্গেশকর স্ন্যাপচ্যাট বিতর্কের সময়ও AIB কমেডিয়ান তন্ময় ভটকে মারার হুমকি দিয়েছিলেন অময় খোপকর। খবর: ওয়ান ইন্ডিয়া।
ইত্তেফাক/এএসএস
