বাংলাদেশ নিয়ে নতুন ভিডিও প্রকাশ করেছে ইসলামিক স্টেট (আইএস) নামধারী জঙ্গি গোষ্ঠী। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স বিষয়টি নিশ্চিত করেছে। নিউ ইয়র্ক ভিত্তিক অপর এক গণমাধ্যম হেভি ডটকম দাবি করে, বাংলাদেশ থেকে প্রকাশিত আইএসের প্রথম ভিডিও এটি।
ভিডিওটির টাইটেলে কুরআন শরিফের সূরা আন আলফাল এর ৩০ তম আয়াত ব্যবহার করা হয়েছে। আয়াতটিতে বলা হয়েছ, [..] তারা ষড়যন্ত্র করে এবং আল্লাহও কৌশল (পরিকল্পনা) করেন, আর আল্লাহই সর্বশ্রেষ্ঠ কৌশলী (পরিকল্পনাকারী)।
শুক্রবার প্রতিষ্ঠিত ১৪ মিনিট ৫৮ সেকেন্ডের ভিডিওটির প্রথমে বিশ্বজুড়ে আইএসের কর্মকাণ্ডের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। পরবর্তীতে সেখানে উঠে আসে হলি আর্টিজেন বেকারিতে হামলার ঘটনা। হামলাকারীদের সাংগঠনিক পরিচয় সহ আইএস এর নির্ধারিত পোশাকে তাদের ছবিও সেখানে দেখানো হয়।
এদিকে এই ভিডিও প্রকাশের পর সাইট ইন্টেলিজেন্স গ্রুপের প্রধান রিটা কাৎজ টুইটার বার্তায় জানান, গুলশান হামলায় জড়িতদের নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে আইএস। হেভি ডটকম।
ইত্তেফাক/আরএ
