'দৈনিক আমাদের সময়' পত্রিকার হেড অব নিউজ হুমায়ুন কবির খোকনের লেখা একটি গানে কণ্ঠ দিলেন সঙ্গীত পরিচালক আর ডি হিল্লোল।
'এমন একটা আকাশ চাই, যে আকাশে তুমি আমি ছাড়া আর কেউ নাই, যে আকাশে বৃষ্টি আছে, আছে ভালোবাসা, যে আকাশে নেইতো কোনও বৈশাখী ঝড়ের হাওয়া' এই গানটিতে কণ্ঠ দিয়েছেন আর ডি হিল্লোল নিজেই। শিগগিরই মিউজিক ভিডিওর কাজ শুরু হবে এই গানের। গানটি প্রসঙ্গে আর ডি হিল্লোল জানান, গানের কথা ভালো লেগে যাওয়ায় আমি গাওয়ার সিদ্ধান্ত নেই। ইতোমধ্যে গানটির মিক্সিং সম্পন্ন করা হয়েছে। আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে।
হুমায়ুন কবির খোকন বলেন, আমার সহকর্মী শাহজাহান আকন্দ শুভ গান লেখার জন্য অনুপ্রাণিত করেন। তার অনুপ্রেরণাতেই একসময় গানটি লিখে ফেললাম। আর ডি হিল্লোল অসম্ভব ভাল গেয়েছেন। গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে বলে আমি আশা করি।
ইত্তেফাক/আরএ
