'জয়ের ধারাবাহিকতা নিয়েই ওয়ানডে সিরিজ শুরু করতে চাই'

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৩৩
 
দীর্ঘদিন কোন সিরিজ খেলছে না বাংলাদেশ। সর্বশেষ সিরিজটি ছিল গত বছর নভেম্বর মাসের ১১ তারিখে। সেখানে আফগানিস্তান এ বছর স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের সঙ্গে খেলেছে পৃথক দুটি ওয়ানডে সিরিজ। সে কারণেই বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মূর্তজা কিছুতেই দলটিকে খাটো করে দেখছেন না। বিষয়টা আরো স্পষ্ট হল শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে হওয়া তার কথোপকথনে।
 
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাশরাফি জানান, আফগানিস্তানকে ছোট দল ভাবার মত অবস্থা নেই। তারা এই বছর খেলার মধ্যেই আছে। সেখানে আমরা দীর্ঘদিন খেলার বাহিরে আছি। তাই আমার মনে হয় সিরিজটা বেশ কঠিন হবে।
 
তবে কি টাইগারদের থাবা থেকে রক্ষা পাচ্ছে আফগানরা? না তেমনটিও নয়। মাশরাফি বলেন, আমরা টানা জয় দিয়েই আমাদের ওয়ানডে সিরিজ শেষ করেছিলাম। তাই শুরুটাও জয় দিয়েই হবে বলে আশা করছি। দলের সবাই ভাল কন্ডিশনে আছে। আমরা আমাদের সেরাটা দিয়েই জয় পাব বলে আশা করছি।
 
ইত্তেফাক/আরএ