চাঁপাইনবাবগঞ্জে জেএমবির দুই সদস্যের ১৪ বছর কারাদণ্ড

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৩৫
 
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের  (জেএমবি) দুই সদস্যকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। শনিবার স্পেশাল ট্রাইব্যুন্যাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান এই আদেশ দেন।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন-জেলার গোমস্তাপুর উপজেলার কলাইদিয়াড় গ্রামের তৈয়ব আলীর ছেলে মমিন (২১) ও ভোলাহাট উপজেলার মুশরিভুজা গ্রামের রুহুল আমিনের ছেলে রবিউল (২৫)।
 
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১৪ জুন গুলি ও জিহাদি বইসহ শিবগঞ্জ উপজেলার খড়গপুর এলাকা থেকে মমিনকে গ্রেফতার করে শিবগঞ্জ থানা পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী দুইদিন পর ১৬ জুন ভোলাহাট উপজেলার মুশরিভুজা গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে একটি শুটার গান, ৩ রাউন্ড গুলি ও গুলি তৈরির উপকরণসহ রবিউলকে গ্রেফতার করে পুলিশ। ঐ মমিন ও রবিউলের বিরুদ্ধে ভোলাগাট থানায় মামলা দায়ের করে পুলিশ। 
 
২০০৯ সালের ১৬ জুলাই মমিন ও রবিউলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ওহিদুজ্জামান।
 
ইত্তেফাক/এএসএস