সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'পদ্মা সেতুর ৩৮ ভাগ কাজ শেষ হয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় বাকি কাজ যথা সময়ে শেষ হবে।'
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালীর কবিরহাট উপজেলায় একটি ব্যাংকের ১০৮ তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আগামী বছর ৭০৩ কিলোমিটার সীমাস্ত সড়কের নির্মাণ কাজ শুরু হবে। দেশের প্রথম কক্সবাজার মেরিন ড্রাইভ আগামী বছরের মার্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন।
তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড সড়কের নির্মাণ কাজ শেষ হলে ২ ঘণ্টায় চট্টগ্রাম থেকে ঢাকায় যাতায়ত করা যাবে।
ইত্তেফাক/কেকে
