শেখ হাসিনা অধিকার বঞ্চিত মানুষের আশার প্রতীক: ওমর ফারুক

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫৭
 
যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আজ কেবল বাংলাদেশের নেতা নন, তিনি বিশ্বের নেতা। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আজ কেবল বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, তিনি বিশ্বশান্তির পথদ্রষ্টা। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আজ কেবল বাংলাদেশের উন্নয়নের রূপকার নন, তিনি বিশ্বের উন্নয়নের পথপ্রদর্শক। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আজ কেবল বাঙালি নারী জাগরণের কান্ডারী নন, তিনি বিশ্বের নারী ক্ষমতায়নের পথপ্রদর্শক। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আজ কেবল নারী জাগরণের কান্ডারী নন, তিনি বিশ্বের শত কোটি নারীর আশা আকাংখার মূর্ত প্রতীক।’
 
শনিবার তেজগাঁও বিজ্ঞান কলেজের সম্মুখে প্যারেন্টস কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর আওয়ামী যুবলীগ উত্তরের উদ্যোগে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা নারী ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য ‘এজেন্ড অব চেঞ্জ’ ও ‘প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পাওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আগামী ৩০ সেপ্টেম্বর গণসংবর্ধনা ও ২৮ সেপ্টেম্বর রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্মদিন এর পূর্বপ্রস্তুতি গ্রহণের লক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
 
যুব লীগ চেয়ারম্যান আরো বলেন, শেখ হাসিনা শুধু এবারই নয়, এ পর্যন্ত জাতিসংঘ তাকে ১০টি পুরষ্কার প্রদান করেছেন। শিক্ষার জন্য, কৃষির জন্য, স্বাস্থ্যের জন্য, জলবায়ু পরিবর্তনের জন্য ও নারীর ক্ষমতায়নের জন্য। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বিশ্বের একমাত্র সরকার প্রধান, যিনি জাতিসংঘ থেকে এতগুলো বিষয়ে স্বীকৃতি পেয়েছেন। বিশ্ব সভায় বাংলাদেশ আজ পরিচিত হচ্ছে শেখ হাসিনার নামে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দারিদ্র পীড়িত, অধিকার বঞ্চিত, ভাগ্যহারা মানুষের আশার প্রতীক ও তাদের সাহস। বাংলাদেশকে তিনি যেভাবে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে উপস্থাপন করেছেন সে ভাবেই বিশ্বকে তিনি একটি সাম্য, শান্তির বসুন্ধরায় পরিণত করবেন এ বিশ্বাস আজ বিশ্বের সকল শান্তিকামী মানুষের।’
 
বর্ধিত সভায় সভাপতি করেন- ঢাকা মহানগর যুবলীগ উত্তর সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ হানুরুর রশীদ, আরো বক্তব্য রাখেন- সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, ঢাকা মহানগর যুবলীগ উত্তর সহ-সভাপতি আবু তাহের খান, জাফর ইকবাল, আক্তার হোসেন, সাব্বির আলম লিটু, যুগ্ম-সম্পাদক মোঃ তাসবিরুল হক অনু, হারুনুর রশীদ ভূইয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর রহমান, খায়রুল উদ্দিন আহমেদ, সিদ্দিক বিশ্বাস, শিবলী সাদিক, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ প্রমুখ।
 

ইত্তেফাক/এএম।