বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ট্রলারডুবির ঘটনায় তদন্ত কর্মকর্তা বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে লঞ্চডুবির ঘটনায় মামলা হয়েছে।
শনিবার বিকেলে তিনি দুর্ঘটনাস্থল উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের দাসেরহাট বাজারে এসে দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী, নিখোঁজ ও নিহতদের স্বজন এবং বিভিন্নজনের বক্তব্য রেকর্ড করেন। এ সময় তদন্ত কমিটির সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান মান্নান মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের স্বজনদের কাছে ১০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।
এদিকে বানারীপাড়া উপজেলার দাসের হাট এলাকায় ট্রলারডুবির ঘটনায় ট্রলার মালিক ও চালকের বিরুদ্ধে মেরিন আদালতে মামলা করেছে বিআইডব্লিউটিএ। বরিশাল বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক ও নদী বন্দর কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে শনিবার এ মামলা দায়ের করেন।
ইত্তেফাক/ইউবি
