বাংলাদেশে যাত্রী পরিবহনে নিয়োজিত এয়ারলাইন্সগুলোর যাত্রী ও ক্রুদের বিপজ্জনক ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে সতর্ক করেছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রাফিক অথরিটি। স্যামসাং নোট-৭ নিয়ে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এই সতর্কতা জারি করা হয়।
২৯টি এয়ারলাইন্সের কান্ট্রি ডিরেক্টর ও ব্যবস্থাপকদের দেওয়া সতর্কতাপত্রে বলা হয়, প্লেনে ওঠার পর স্যামসাং নোট-৭-এর সুইচ অন করা যাবে না। চার্জেও দেওয়া যাবে না। কোনো লিথিয়াম আয়ন ব্যাটারি ও ডিভাইস ব্যাগে রাখা যাবে না। এসব ডিভাইস যাত্রীকে অবশ্যই হাতে রাখতে হবে।
এদিকে সিভিল অ্যাভিয়েশন অথোরিটি বাংলাদেশ (ক্যাব) এর নোটিশ সম্পর্কে এক বিবৃতি স্যামসাং মোবাইল বাংলাদেশ জানায়, আমরা সিভিল অ্যাভিয়েশন অথোরিটি বাংলাদেশ (ক্যাব) এর নোটিশ সম্পর্কে অবগত। গ্রাহকদের নিরাপত্তা ও সন্তুষ্টি আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। এজন্য গ্যালাক্সি নোট ৭ এখনো বাংলাদেশে উন্মুক্ত হয়নি ও সাবধানতাজনিত কারণে এর বিক্রয় কার্যক্রম স্থগিত করেছি।
প্রসঙ্গত, নোট-৭ ডিভাইসটি বাজার থেকে তুলে নিয়েছে স্যামসাং কর্তৃপক্ষ। বাংলাদেশ ও পার্শ্ববর্তীদেশ ভারতের বাজারে এই সেটটি আসেনি এখনো।
