বুড়িগঙ্গায় নিখোঁজ আরেক যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১০:৫৯
 
ঢাকার কেরানীগঞ্জে নৌকাডুবির তিনদিন পর নিখোঁজ আরেক যুবকের লাশ বুড়িগঙ্গা থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে লাশটি উদ্ধার করা হয়। 
 
কেরানীগঞ্জ থানার হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. সামসুল আলম জানান, রাতে উপজেলার কাওটাইল এলাকায় নদী থেকে গৌতম চন্দ্র রায় নামে ঐ যুবকের লাশ উদ্ধার করা হয়। 
 
বুধবার রাতে বুড়িগঙ্গা পার হওয়ার সময় নৌকা ডুবে নিখোঁজ হন সুব্রত ও গৌতম। শুক্রবার সন্ধ্যায় পোস্তগোলা এলাকায় নদী থেকে সুব্রতর লাশ উদ্ধার করে পুলিশ।
 
এসআই সামসুল জানান, গৌতম ও সুব্রত সম্পর্কে মামা-ভাগ্নে। স্বজনদের অনুরোধে গৌতমের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএস