প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিজিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮। রবিবার এক কম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে, স্থানীয় সময় সকাল নয়টা ২৮ মিনিটে ফিজিয়ান দ্বীপ নোদইয়ে মাটি থেকে ৫৯৪ কিলোমিটার গভীরে এই কম্পন অনুভূত হয়।
ফিজিতে ভূকম্পন অনুভূত হওয়ার ২০ মিনিট আগে টোঙ্গার ১২৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
হাওয়াই ভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা সেন্টার বলেছে, এই ঘটনার সুনামির আশঙ্কা নেই। খবর: চ্যানেল নিউজ এশিয়া।
ইত্তেফাক/এএসএস
