নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, 'সারাদেশে নদী রক্ষায় সীমানা পিলার নির্মাণ করা হচ্ছে। নদী দখলের সঙ্গে যত বড় প্রভাবশালী-ই জড়িত থাকুন না কেনো কাউকে ছাড় দেয়া হবে না।'
রবিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
নৌমন্ত্রী বলেন, সারাদেশে নদী রক্ষায় সীমানা পিলার নির্মাণ করা হচ্ছে। নৌবাহিনীর প্রধানকে সমন্বয় করে এ বিষয়ে কার্যক্রম এগিয়ে চলছে।
অনুষ্ঠানে নদী রক্ষা কমিশন ও বাংলাদেশ নদী পরিব্রাজক দলের মো. মনির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহম্মেদ খাঁন, নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া প্রমুখ।
ইত্তেফাক/কেকে
