শুরুতেই হোঁচট বাংলাদেশের

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৫৮

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খেল বাংলাদেশ। রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথম ওভারের তৃতীয় বলেই বিনা রানে আউট হন সৌম্য সরকার। দলীয় এক রানের সময় দাওলাত জাতরানের বলে ক্যাচ আউট অন তিনি।

 

পিচের কাছেই তার সহজ ক্যাচটি তুলে নেন শাবির নুরী।

 

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্তের কথা জানান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

 

ইত্তেফাক/এমএইচ