ওপেনার তামিম ইকবালের ব্যাটে এগিয়ে যাচ্ছে টাইগাররা। তিনটি চারে ১৫ বলে ১৬ রান করে অপরাজিত আছেন তিনি। আর তাকে সঙ্গ দিচ্ছেন ওয়ান ডাউনে নামা ইমরুল কায়েস। তিনিও দুটি চারে ১২ রান সংগ্রহ করেছেন।
প্রথম ওভারে সৌম্যকে হারানোর ধাক্কা ধীরে ধীরে কাটিয়ে উঠছে তামিম-ইমরুলের ব্যাটে।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্তের কথা জানান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় বাংলাদেশ। ম্যাচের প্রথম ওভারের তৃতীয় বলেই বিনা রানে আউট হন সৌম্য সরকার। দলীয় এক রানের সময় দাওলাত জাতরানের বলে ক্যাচ আউট অন তিনি। পিচের কাছেই তার সহজ ক্যাচটি তুলে নেন শাবির নুরী।
ই্ত্তেফাক/এমএইচ
