দ্বিতীয় পাওয়ার প্লে শেষে ভালো অবস্থানে বাংলাদেশ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৫৮
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় পাওয়ার প্লে শেষে ৭৬ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে এই রান ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। পাঁচ বাউন্ডারিতে নিজের অর্ধশতকের দিকে এগিয়ে যাচ্ছেন তামিম। ৪২ বলে ৩৮ রান করে অপরাজিত এই হার্ড হিটার ব্যাটসম্যান।
 
 এছাড়া ইমরুল কায়েস ৩৩ রানে অপরাজিত রয়েছেন। তার ৪৫ বলের ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি। 
 
 
এর আগে রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ।  ম্যাচের প্রথম ওভারের তৃতীয় বলেই বিনা রানে আউট হন সৌম্য সরকার। দলীয় এক রানের সময় দাওলাত জাতরানের বলে ক্যাচ আউট অন তিনি। পিচের কাছেই তার সহজ ক্যাচটি তুলে নেন শাবির নুরী।
 
এদিন তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্তের কথা জানান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।