নিজের ক্যারিয়ারের ৩৩তম অর্ধশতক পূর্ণ করলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। তার ৪৮ বলের ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি। এদিন টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন তামিম।
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ২৫ ওভার শেষে দুই উইকেট হারিয়ে ১২১ রান করেছে বাংলাদেশ।শুরুতে সৌম্য সরকার আউট হলেও একপাশ আগলে রেখে খেলতে থাকেন তামিম। তাকে সঙ্গ দেন ইমরুল কায়েস। ব্যক্তিগত ৩৭ রানে ইমরুল বিদায় নিলেও হাফসেঞ্চুরি তুলে নেন তামিম।
নয়টি চারে ৭৪ বলে ৬৭ রান করে উইকেটে আছেন তামিম ইকবাল। ২০ বলে ১১ রান করেছেন মাহমুদুল্লাহ।
ইত্তেফাক/এমএইচ
