রাজশাহীতে সাথী হত্যা: স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ডাদেশ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৬:০৯
রাজশাহীতে গৃহবধূ সাথী হত্যা মামলায় স্বামীসহ তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।
 
রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মনসুর আলম আজ রবিবার আসামিদের উপস্থিতিতে চার বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।
 
দণ্ডিতরা হলেন সাথী ইয়াসমিনের স্বামী মো. আরিফ হোসেন, আরিফের দুই ভাবি হানিফা হাসান ইভা ও মাহফুজা জান্নাতি লাইভা।