সাবেক সেনা সদস্য মুকুল কান্তি চাকমা অপহরণ মামলায় রাঙামাটির বাঘাইছড়ির উপজেলা চেয়ারম্যান বড়ঋষি চাকমাসহ চারজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ।
রোববার রাঙামাটির অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম সাবরিনা আলীর আদালত হাজির করে চার আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শহীদুল্লাহ বলেন, গত ৩০ মে বাঘাইছড়ির লাইল্যাঘোনার এলাকা থেকে সেনা বাহিনীর সাবেক সার্জেন্ট মুকুল চাকমাকে বাড়ি থেকে দুর্বৃত্তরা তুলে নিয়ে যায়। এ ঘটনায় তার পরিবারের বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বড়ঋষি চাকমাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করে। ওই মামলা এ চারজন উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। মেয়াদ শেষে গত ২০ সেপ্টেম্বর হাজিরা দিতে গেলে আদালত তাদের কারাগারে পাঠায়।
