ফিরে গেলেন মাহমুদুল্লাহ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫১
নিজের পঞ্চদশ অর্ধশত রান তোলার পরে ফিরে গেলেন মাহমুদুল্লাহ। ৭৪ বলে দুই ছক্কা ও পাঁচটি চারে ৬২ রান করেঝেন
 
 
আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৪১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান করেছে বাংলাদেশ। শুরুতে সৌম্য সরকার আউট হলেও একপাশ আগলে রেখে খেলতে থাকেন তামিম। তাকে সঙ্গ দেন ইমরুল কায়েস। ব্যক্তিগত ৩৭ রানে ইমরুল বিদায় নিলেও হাফসেঞ্চুরি তুলে নেন তামিম।  নয়টি চারে ৯০ বলে ৮০ রান করে নিজের সপ্তম সেঞ্চুরির পথে আগানোর সময়ে মিরওয়াইস আশরাফের বলে ক্যাচ তুলে ধরা পড়েন শাবির নুরের হাতে। এরপর নিজের ১৫তম অর্ধশত রান তুলে নেয়া মাহমুদুল্লাহ রিয়াদ মোহাম্মদ নবীর বলে আউট হয়ে যান ব্যক্তিগত ৬২ রানে। উইকেটে আছেন মুশফিকুর রহিম  ও সাকিব আল হাসান (৫)। 
 
ইত্তেফাক/এসএসএ