আউট হলেন মুশফিক

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪৮
মাত্র ৬ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন মুশফিকুর রহিম। রশিদ খানের বলে সরাসরি বোল্ড হয়েছেন তিনি।
 
৪৩ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২১৫।
 
টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ। একপাশ আগলে রেখে খেলতে থাকেন তামিম। তাকে সঙ্গ দেন ইমরুল কায়েস। ব্যক্তিগত ৩৭ রানে ইমরুল বিদায় নিলেও হাফসেঞ্চুরি তুলে নেন তামিম।  নয়টি চারে ৯০ বলে ৮০ রান করে নিজের সপ্তম সেঞ্চুরির পথে আগানোর সময়ে মিরওয়াইস আশরাফের বলে ক্যাচ তুলে ধরা পড়েন শাবির নুরের হাতে।
 
এরপর নিজের ১৫তম অর্ধশত রান তুলে নেয়া মাহমুদুল্লাহ রিয়াদ মোহাম্মদ নবীর বলে আউট হয়ে যান ব্যক্তিগত ৬২ রানে। মুশফিক আউট হওয়ার পরে উইকেটে এসেছেন সাব্বির রহমান। তার সঙ্গে আছেন ২৮ বলে ৩২ রান করা সাকিব আল হাসান।  
 
ইত্তেফাক/এসএসএ