ফিফটি করতে পারলেন না সাকিব

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৮:০৬
তামিম, মাহমুদুল্লাহর পরে সাকিব আল হাসানও অর্ধশত রানের সম্ভাবনা জাগিয়ে ছিলেন। কিন্তু বিশ্বসেরা অলরাউন্ডার ৪৮ রান করে ফিরে গেছেন।  
 
 
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৪৮ ওভার শেষে শেষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৫১।
 
টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ। একপাশ আগলে রেখে খেলতে থাকেন তামিম। তাকে সঙ্গ দেন ইমরুল কায়েস। ব্যক্তিগত ৩৭ রানে ইমরুল বিদায় নিলেও হাফসেঞ্চুরি তুলে নেন তামিম।  নয়টি চারে ৯০ বলে ৮০ রান করে নিজের সপ্তম সেঞ্চুরির পথে আগানোর সময়ে মিরওয়াইস আশরাফের বলে ক্যাচ তুলে ধরা পড়েন শাবির নুরের হাতে।
 
এরপর নিজের ১৫তম অর্ধশত রান তুলে নেয়া মাহমুদুল্লাহ রিয়াদ মোহাম্মদ নবীর বলে আউট হয়ে যান ব্যক্তিগত ৬২ রানে। সাব্বির রহমান আম্পায়ারের ভুল সিদ্ধান্তের বলি হয়ে ফিরে যাওয়ার পরে উইকেট আসেন অধিনায়ক মাশরাফি। স্লগে মারতে গিয়ে দাওলাত জাদরানের বলে লেগসাইডে নাজিবুল্লাহ জাদরানের হাতে ধরা পরেন। মাশরাফির সঙ্গে উইকেটে আছেন তাইজুল ইসলাম।  
 
ইত্তেফাক/এসএসএ