আফগানিস্তানকে ২৬৬ রানের লক্ষ্য

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৪০
তামিম, মাহমুদুল্লাহর অর্ধশত রানে আফগানিস্তানকে ২৬৬ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। রবিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে পুরো ৫০ ওভার খেলে অলআউট হয়ে যায় টাইগাররা।
 
ব্যাট করতে নেমে শুরুতেই সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ। একপাশ আগলে রেখে খেলতে থাকেন তামিম। তাকে সঙ্গ দেন ইমরুল কায়েস। ব্যক্তিগত ৩৭ রানে ইমরুল বিদায় নিলেও হাফসেঞ্চুরি তুলে নেন তামিম।  নয়টি চারে ৯০ বলে ৮০ রান করে নিজের সপ্তম সেঞ্চুরির পথে আগানোর সময়ে মিরওয়াইস আশরাফের বলে ক্যাচ তুলে ধরা পড়েন শাবির নুরের হাতে। 
 
এরপর নিজের ১৫তম অর্ধশত রান তুলে নেয়া মাহমুদুল্লাহ রিয়াদ মোহাম্মদ নবীর বলে আউট হয়ে যান ব্যক্তিগত ৬২ রানে। সাব্বির রহমান আম্পায়ারের ভুল সিদ্ধান্তের বলি হয়ে ফিরে যাওয়ার পরে উইকেট আসেন অধিনায়ক মাশরাফি। স্লগে মারতে গিয়ে দাওলাত জাদরানের বলে লেগসাইডে নাজিবুল্লাহ জাদরানের হাতে ধরা পরেন সাকিব আল হাসান । আউট হওয়ার আগে বিশ্বসেরা অলরাউন্ডার তিনটি চারে ৪০ বলে ৪৮ রান করেছেন। সাকিব আল হাসান দলের ৭ম উইকেট হিসেবে যখন আউট হন, তখন ৪৭ ওভার ৩ বল শেষে বাংলাদেশের সংগ্রহ ২৪৬। কিন্তু স্লগ ওভারের শেষ ১৫ বলে মাত্র ১৮ রান করতে সক্ষম হয় বাংলাদেশ, উইকেটও হারায় তিনটি।
 
আফগানিস্তানের দাওলাত জাদরান ৪ উইকেট নিয়েছেন ৭৩ রান দিয়ে। এছাড়া দুই উইকেট নিয়েছেন মোহাম্মদ নবী  
  
 
ইত্তেফাক/এসএসএ