ঋণ জালিয়াতি

বেসিক ব্যাংকের ফজলুস সোবহানের জামিন স্থগিত

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২৪
ঋণ জালিয়াতির দুটি মামলায় বেসিক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফজলুস সোবহানকে দেয়া হাইকোর্টের জামিন ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
 
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার আদালতের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রবিবার এই আদেশ দেন। গত ৮ সেপ্টেম্বর হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ফজলুস সোবহানকে জামিন দেয়। এই জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করে দুদক। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। তিনি বলেন, জামিন স্থগিত করায় ওই আসামি আর কারাগার থেকে বের হতে পারছেন না। 
 
৫৮ কোটি টাকা ঋণ জালিয়ায়তির ঘটনায় গত বছরে নগরীর গুলশান ও মতিঝিল থানায় দুটি মামলা দায়ের করে দুদক। এই মামলায় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ফজলুস সোবহানকে আসামি করা হয়।
 
 
 
ইত্তেফাক/এমআই