আফগানিস্তানের পরপর দুই উইকেটের পতন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪১
বাংলাদেশের ছুড়ে দেয়া ২৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগানিস্তানের পর পর দুই উইকেটের পতন হয়েছে আফগানিস্তানের। মাশরাফির বলে উইকেটের পেছনে ক্যাচ আউট হওয়ার আগে ৩১ রান করেছিলেন মোহাম্মদ শাহজাদ। এর পরের ওভারেই সাকিবের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেছেন সাবির নুরি।
 
আট ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ৪৬।
 
শেষে আফগানিস্তানের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ৪৬। তামিম, মাহমুদুল্লাহর অর্ধশত রানে আফগানিস্তানকে ২৬৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। রবিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে পুরো ৫০ ওভার খেলে অলআউট হয়ে যায় টাইগাররা। আফগানিস্তানের দাওলাত জাদরান ৪ উইকেট নিয়েছেন ৭৩ রান দিয়ে। এছাড়া দুই উইকেট নিয়েছেন মোহাম্মদ নবী।
 
ইত্তেফাক/এসএসএ