আখাউড়া স্থলবন্দর এলাকায় রবিবার বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে বিজিবি ১২ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবির কোম্পানির সেক্টর কমান্ডার ডেপুটি ডিরেক্টর জেনারেল গাজী আহসানুজ্জামান। বিএসএফের ১২ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডিআইজি অশোক কুমার ইয়াদব।
বিজিবি সূত্র জানায়, সম্মেলনে ভারত-বাংলাদেশ দুই প্রতিবেশি রাষ্ট্রের সীমান্তে নির্যাতন ও হত্যা বন্ধ, চোরাচালান, মাদক পাচার রোধসহ সীমান্ত রক্ষীদের মধ্যে আন্তরিকতা ও সৌহার্দ্য বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
ইত্তেফাক/ইউবি
