ঢালিউডে গান করলেন সুনিধি চৌহান

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ২০:৪২
ঢালিউডের চলচ্চিত্রে বলিউড কিংবা টলিউডের অনেক শিল্পীই গান করেছেন এরইমধ্যে। সেই ধারাবাহিকতায় এবার গাইলেন বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান।
 
গত ১৪ সেপ্টেম্বর মুম্বাইয়ের ওয়েস্ট আন্ধেরির ওয়াও অ্যান্ড ফ্লুট স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়।
 
‘মন বাসা খালি নেই’ শিরোনামে এই গানটি লিখেছেন মুম্বাইয়ের রবি বাসনেত। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন বাংলাদেশের আহম্মেদ হুমায়ুন। গানটি প্রসঙ্গে এক ভিডিও বার্তায় সুনিধি বলেন, ‘বাংলা গান আমার ভালো লাগে। গানটি করতে পেরে ভালো লাগছে। মুক্তির পর প্রতিক্রিয়ার আশায় আছি।’
 
আহম্মেদ হুমায়ুন বলেন, ‘ক্যারিয়ারের স্মরণীয় একটি অভিজ্ঞতা। সুনিধি চৌহানের সাথে কাজ করতে পেরে ভালো লাগলো।’