৮ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে বেনাপোলে ট্রাক টার্মিনাল

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ০৯:২২
 
৮ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে বেনাপোলে দক্ষিণ এশিয়ার মধ্যে দৃষ্টি নন্দন ও আধুনিক ট্রাক টার্মিনালের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন। বন্দর নগরী বেনাপোলের দিঘিরপাড় বাইপাস সড়কের পাশে ৪.৯৫ একর জমির ওপর এই ভিত্তিপ্রস্তর স্থাপন  করা হয়েছে।
 
মেয়র জানান, ইউপি-৩ প্রকল্পের আওতায় এক সাথে এক হাজার ট্রাক রাখার ধারণ করার ক্ষমতা সম্পন্ন এই ট্রাক টার্মিনালটি নির্মাণ কাজ শেষে হতে সময় লাগবে নয় মাস বেনাপোল-বাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বেনাপোল পৌর সভা এই প্রকল্প বাস্তবায়ন করছে। ভারতের সঙ্গে সরাসরি সংযুক্ত বেনাপোল বাজার থেকে চেকপোস্ট পর্যন্ত একমাত্র ২ কি. মি. এই সড়কে প্রতিদিন এক হাজার আমদানি ও রফতানিকৃত পণ্য বোঝাই ট্রাকের যাতায়াত, শতশত যাত্রীবাহী বাস চলাচল  সহ শতশত পাসপোর্ট যাত্রী ভারতে যাতায়াত করে থাকে। ফলে এই সড়কে  ৩/৪ ঘণ্টা করে যানজট লেগেই থাকে প্রতিদিন। যাত্রী দুর্ভোগ সহ ব্যাহত হচ্ছে আমদানি রফতানি বাণিজ্য।
 
বেনাপোল বন্দরে দিয়ে প্রতিদিন ৫/৬’শ ট্রাক মালামাল আমদানি ও ২/৩’শ ট্রাক মালামাল রফতানি হয়ে থাকে। সরকার যদিও বেনাপোল বন্দর থেকে প্রতি বছর ৩ হাজার কোটি টাকার  রাজস্ব আয় করে থাকে। যান জটের কারণে দীর্ঘদিন ধরে দু’ দেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে। ট্রাক টার্মিনাল নির্মাণ কাজ সম্পন্ন হলে এক দিকে যেমন দু দেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য বৃদ্ধি পাবে অন্যদিকে বেড়ে যাবে সরকারে রাজস্ব আয়।
 
ইত্তেফাক/আরএ