টট্টির গোলে জিতল রোমা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১০:১৩
ইতালিয়ান সিরি আ তে আড়াইশো গোলের মাইলফলক স্পর্শ করলেন রোমার ইতালিয়ান স্ট্রাইকার ফ্রান্সেসকো টট্টি। তবে তার এই বিশেষ দিনে জয়বঞ্চিত থেকেছে তার দল। রবিবার প্রতিপক্ষ তোরিনোর মাঠে হেরে গেছে তার দল এএস রোমা। আরেক ম্যাচে বোলোনিয়ার সঙ্গে ড্র করেছে ইন্টার মিলান।
 
নিজেদের মাঠে ইতালির ফরোয়ার্ড আন্দ্রেয়া বেলোত্তির গোলে অষ্টম মিনিটেই এগিয়ে যায় তোরিনো। ৫২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন স্পেনের মিডফিল্ডার ইয়াগো ফালকে।
 
তিন মিনিট পর পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান ১৯৯৩ সালে ১৬ বছর বয়সে সিরি আতে অভিষেক হওয়া টট্টি। ৩৯ বছর বয়সী তত্তি ছাড়া সিরি আতে আড়াইশ গোলের মাইলফলক ছুঁয়েছেন একমাত্র সিলভিও পিওলা। ১৯৫৪ সালে অবসর নেওয়া কিংবদন্তি এই স্ট্রাইকার ইতালির শীর্ষ লিগে মোট ২৭৪ গোল করেন।
৬৫তম মিনিটে তোরিনোর জয় নিশ্চিত করা গোলটি করেন ফালকে। এই হারের পর রোমার পয়েন্ট ৬ ম্যাচে ১০।
 
ইত্তেফাক/এমএইচ