বিগ বসে ‌‘অ্যায় দিল হ্যায় মুশকিলে’র প্রচারণায় সালমানের না!

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫০
 
সালমান খান ও করণ জোহর ভাল বন্ধু। কিন্তু এরপরও সালমানের বিগ বস ১০ অনুষ্ঠানে  করণ পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় ‍মুশকিল’ ছবির প্রচারণা করা হবে না। 
 
অনেকেই হয়তো ভাবছেন ঐশ্বরিয়া রায় বচ্চনের কারণে এই ছবির প্রচারণা করবেন না সালমান। কিন্তু আসলে এর পেছনে রয়েছে আরেক কারণ। সেটি হলো রণবীর কাপুর। এই দুই অভিনেতার মধ্যে বিবাদ রয়েছে। এর আগে ‘তামাশা’ ছবির প্রচারণার সময় দীপিকা পাড়ুকোণ বিগ বসে একা এসেছিলেন। 
 
তবে ঐশ্বরিয়া ও রণবীরকে বাদ দিয়ে করণ জোহর ও আনুশকা শর্মার বিগ বসে যেতে পারেন কি না সেটি এখন দেখার বিষয়। খবর: ডিএনএ।
 
ইত্তেফাক/এএসএস