সুন্দরগঞ্জে ১০ টাকা মূল্যের চাল বিতরণের তালিকায় অনিয়ম

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৩১
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ১০ টাকা মূল্যের চাল বিতরণের নামের তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ উঠেছে।
 
জানা গেছে, সরকার হতদরিদ্র মানুষের খাদ্য ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে সারাদেশে ১০ টাকা কেজি মূল্যে খাদ্যশস্য বিতরণে প্রকল্প গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় এ উপজেলায় ১৫ ইউনিয়নে ২২ হাজার দুই শ চারজনের তালিকা বরাদ্দ মেলে।
 
অভিযোগ পাওয়া গেছে, স্থানীয় চেয়ারম্যান সদস্য, সদস্যা ও ক্ষমতাসীন দলের লোকজন প্রকৃত হতদরিদ্রদের নাম বাদ দিয়ে স্বজনপ্রীতি আত্মীয়করণের মাধ্যমে স্বচ্ছল ব্যক্তিদের নামের তালিকা তৈরি করে চাল বিতরণ করছেন। এতে করে সরকারের যেমন মহৎ উদ্দেশ্যে ভেস্তে যেতে বসেছে, তেমনি প্রকৃত হত দরিদ্ররা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
 
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল জলিল মন্ডল জানায়, তালিকা প্রণয়নের স্বচ্ছল ব্যক্তিদের অন্তর্ভুক্তি হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/এএসএমইউ