ঋণ কেলেঙ্কারি মামলায় জামিন পেলেন তাজউদ্দিন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৫৯
 
বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির মামলায় বাংলা ট্রেডিং লিমিটেডের চেয়ারম্যান আহমেদ তাজউদ্দিনকে জামিন দিয়েছে হাইকোর্ট। প্রতি দুইমাস অন্তর দুই কোটি টাকা করে পরিশোধ করা শর্তে তার জামিন মঞ্জুর করা হয়েছে। বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের নেতৃত্বাধীন অবকাশকালীন ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
 
৪৫ কোটি টাকা ঋণ জালিয়াতি অভিযোগে গত বছরের ২১ সেপ্টেম্বর নগরীর গুলশান থানায় আহমেদ তাজউদ্দিনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলায় তিনি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। 
 
দুদকের পক্ষে খুরশিদ আলম খান শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট জামিন মঞ্জুর করে। 
 
ইত্তেফাক/এএসএস