তাভেল্লা হত্যা মামলায় অভিযোগ গঠন ১৮ অক্টোবর

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪৪
ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লা হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি রাষ্ট্রপক্ষের আবেদনে পিছিয়ে গেছে।
 
সোমবার ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা অভিযোগ গঠনের শুনানির জন‌্য ১৮ অক্টোবর নতুন তারিখ ঠিক করে দিয়েছেন।
 
রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনে বলা হয়, মামলাটি ‘স্পর্শকাতর’ বিবেচনায় অভিযোগপত্র, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, আসামির সম্পত্তি জব্দ, ১৬৪ ধারায় জবানবন্দিসহ অন‌্যান‌্য নথি পর্যবেক্ষণ করতে আরও সময় প্রয়োজন।
 
গতবছর ২৮ সেপ্টেম্বর কূটনৈতিক পাড়া গুলশানে ইতালীয় নাগরিক তাভেল্লাকে (৫১) গুলি করে হত্যা করা হয়। বিডিনিউজ।
 
 
ইত্তেফাক/এমআই