মিরপুরে ভবনের দেয়াল ধসে স্কুলছাত্রী নিহত

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১১:৪২
 
রাজধানীর মিরপুরের ভবঘুরে আশ্রয় কেন্দ্রের পরিত্যক্ত ভবনের দেয়ার ধসে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। তার নাম কুলসুম আক্তার নিশি (১৫)। 
 
সোমবার দিবাগত রাত তিনটার দিকে শাহ আলী থানাধীন রাইন খোলার এক নম্বর সেকশনের নিউ সি ব্লকে এই ঘটনা ঘটে। 
 
নিহত কুলসুম মিরপুর সততা স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল। এই ঘটনায় রায়হান নামে (৯) নামে এক শিশু সামান্য আহত হয়েছে।
 
শাহ আলী থানার ওসি আনোয়ার হোসেন জানান, রাত তিনটার দিকে একতলা পরিত্যক্ত ভবনের দেয়াল ধসে পাশের টিনশেডের একটি বাড়ির ওপর পড়ে। ঐ বাড়িতে ঘুমিয়ে থাকা কুলসুম আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া ভোর পাঁচটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
 
এই ঘটনায় কুলসুমের বাবা শাহ আলী থানায় একটি মামলা করেন।
 
ইত্তেফাক/এএসএস