মালিবাগে ট্রেনে কাটা পড়ে আইনজীবী নিহত

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৩:০৪
 
মোবাইল ফোনে কথা বলার সময় রেল লাইন অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে এক আইনজীবী নিহত হয়েছেন। তার নাম সালাহ উদ্দিন আহমেদ (৫২)। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় মালিবাগ রেল লাইনের লেভেল ক্রসিংয়ে এই ঘটনা ঘটে।
 
সালাহ উদ্দিন চাঁদপুর জেলার আইনজীবী সমিতির সদস্য। তার  বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার শ্রীপুর গ্রামে।
 
ঢাকা রেলপথ থানার ওসি আবদুল মজিদ জানান, মালিবাগে তিনি শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন। আজ সকালে মালিবাগ রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন। এসময় ঢাকা থেকে জয়দেবপুরগামী তুরাগ এক্সপ্রেসে নিচে তিনি কাটা পড়েন।পরে লাশ আত্মীয়-স্বজনের আবেদনে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। সালাউদ্দিন চাঁদপুর সোনালী ব্যাংক শাখার আইন উপদেষ্টা ছিলেন।